
ঢাকা রেলওয়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ; ৭৪০ (সাতশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেফতার ০৩।
অদ্য ১৭/০৩/২০২৬ খ্রি: তারিখ সময় ভোর অনু: ০৫:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ডিউটিরত রেলওয়ে পুলিশ কর্তৃক স্টেশনের ৫নং প্লাটফর্মে আগত পর্যটক এক্সপ্রেস ট্রেনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ফাহিম (২৪), মোঃ ওসমান (৩০) ও ৩। মো: রাব্বি মিয়া (২৩) কে ০৪ টি লাল রংয়ের জিপারযুক্ত পলিব্যাগে মোট ৭৪০ (সাতশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে মো: রাব্বি মিয়া (২৩) পর্যটক এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ট হিসেবে কর্মরত রয়েছেন মর্মে জানা যায়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
















