
সাভারে র্যাব-৪ এর অভিযানে এক কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
১। “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। র্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল ২০২৬ রাতে র্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ০৫ লক্ষ টাকা মূল্যের ০১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ শরীফুল হক (৪৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য (হেরোইন) ক্রয় করে এনে ঘটনাস্থল সাভার এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
















