মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দালাল চক্রের ৩ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় অবস্থিত বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ , কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দালাল চক্রের তিন সদস্যকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন ) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে বিআরটিএ কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণের সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ )নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান এর নেতৃত্বে টহলরত আনসার কমান্ডার মো. খোরশেদ আলমসহ সদস্যদের তৎপরতায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরিচালিত অভিযানে আটক ব্যক্তিরা হলো— শেখ শাহরিয়ার ইকবাল (৩২), তার বাবার নাম হালিম স্বপন, যাত্রাবাড়ী, ঢাকা । মো. সিরাজুল ইসলাম (৪৮), তার বাবার নাম আবুল হোসেন, লেবুতলা, যশোর এবং মো. মীর রফিক (৪২), তার বাবার নাম মো. লুৎফর আলী মীর, মিরপুর-১২, ঢাকা।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে দায়িত্ব পালনের জন্য সহযোগিতা করেন পিসি মো. খোরশেদ আলম, আনসার সদস্য স্বপন শর্মা, মো. মতিয়ার রহমান, ইমরান হোসেন এবং মো. রোকনুজ্জামান।

বিআরটিএ অভিযান সংক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএ কার্যালয়ে দালাল ও প্রতারকচক্রের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সাধারণ সেবাগ্রহীতারা নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারেন। এদিকে আনসার কমান্ডার মো. খোরশেদ আলম অভিযানের ব্যাপারে জানান, আমরা সব সময় স্যারদের নির্দেশনায় বিআরটিএ দালালমুক্ত করতে একের পর এক অভিযান পরিচালিত অব্যাহত থাকবে ।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দালাল চক্রের ৩ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

আপডেট : ০২:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬