
৯৬ ক্যান বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ী মোঃ শাকিল খান (২৪)’কে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন লিটন ট্রান্সপোর্ট এজেন্সি, মেড়াদিয়া লিংকরোড ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন এলাকায় ১৯/১১/২০২৫ তারিখ ১১০৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ৯৬ ক্যান বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাকিল খান (২৪), পিতাঃ মোঃ রনি খান, সাং- বাসা নং- ৩৯৮, ঝারাখালী, থানাঃ তালতলী, জেলা- বরগুনা’কে একটি প্রাইভেটকার জব্দসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ উক্ত মাদকদ্রব্য বিয়ার অপর পলাতক আসামি কিরণ ভূইয়া (৫৫) এর সাথে যোগসাজসে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। সে অবৈধ মাদকদ্রব্য বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় অপরাধ করেছে।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
















