ঢামেকে আনসারের অভিযানে দালাল চক্রের দুই সদস্য আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগী বাণিজ্যের অভিযোগে দুই দালাল চক্রের সদস্যকে আটক করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আটক কৃতরা হলেন, মো: শাকিল ও মো: মনির। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে ঢামেকের ২০৮ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয় বলে জানিয়েছেন আনসার সদস্যরা। ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) নো:শাহাদাত হোসেন জানান, ঢামেকের ২০৮ ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্য ইসহাক দেখতে পান, মো: শাকিল ও মনির নামে দুই ব্যক্তি রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে টহল ডিউটিতে থাকা আনসার সদস্য মো: কাশেম মিয়া ও মো: আল আমিনকে জানানো হলে, পরে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনের কাছে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরিচালকের নির্দেশনায় ঢামেকে দালার বিরোধী এবং যারা অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা করেন যাদের কোন কাজ নেই তাদের ধরার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ঢামেকে আনসারের অভিযানে দালাল চক্রের দুই সদস্য আটক

আপডেট : ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬