
বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর -১৩ বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।
অভিযান পরিচালনার সময় বিআরটিএ কর্মরত আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ তার সদস্যদের নিয়ে ৬ জন দালালকে আটক করেন। আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ২ জনকে একমাস ও ২ জনকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২ জনকে অর্থদন্ড প্রদান করেন। এরমধ্যে একেক জন দশ টাকা করে । বিআরটিএ এর ভ্রমমাণ আদালত অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, মো. আশরাফুল ইসলাম বাবু (২২), তার বাবার নাম মো. জব্বার হোসেন, বাসা মিরপুর-১৩ ঢাকা । মো. আকতার সরদার, তার বাবার নাম মো. আবুল কাশেম, নড়িয়া,শরীয়তপুর। মোহাম্মদ তুহিন (৩৪), তার বাবার নাম মোহাম্মদ এনায়েত খান, মিরপুর -২ ।
মোহাম্মদ রিপন (২৮), তার বাবার নাম কাঞ্চন আলী শিকদার, মিরপুর-১৩, ঢাকা।
এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ বিষয়ে আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ জানান, দালাল ও প্রতারকদের বিরুদ্ধে স্যারের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে ।
















