হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর,স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। একইসঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে বুধবার (১ এপ্রিল) ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠান মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।
স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়।
বর্তমানে দেশজুড়ে আতঙ্কের নাম অত্যান্ত সংক্রামক ব্যাধি হাম। দেশের বিভিন্ন জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে এই রোগ। রাজশাহী, বরিশাল, ময়মনসিংহসহ বেশ কিছু জেলায় ভয়াবহ রূপ নিয়েছে এ রোগের প্রাদুর্ভাব। হামের প্রাদুর্ভাব নিয়ে ভয়ংকর তথ্য সামনে চলে এসেছে।

জানা গেছে, হামে আক্রান্ত শিশুদের ৬০ ভাগের বেশির বয়স ৯ মাসের কম। যাদের কেউই হামের টিকা পায়নি। সাধারণত নিয়মিত কর্মসূচির আওতায় প্রথম ডোজ ৯ মাস এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে দেয়া হয়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ৯ মাসের পরিবর্তে এখন ছয় মাস বয়সেই প্রথম ডোজ টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর,স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট

আপডেট : ০৭:৪৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬