
রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর কোটবাড়ি এলাকায় অজ্ঞাতনামা(২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে নিয়ে আসা পথচারী মোঃ হুমায়ুন আহমেদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহপুর কোটবাড়ি এলাকায় অচেতন অবস্থায় পড়ে ছিলে ওই নারী। পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।তিনি জানান, ওই নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডিক্রাইম -সিমকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। তার পরনে ছিল একটি গোলাপি লাল সিটের মেক্সি ।












