
রাজধানী রমনা থানা পার্কে লেকের পানিতে ভাসমান অবস্থায় ওয়াসিমুল হক(৫৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে দুপুরের দিকে রমনা পার্কের লেকেরপানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই ব্যক্তি রমনা পার্কের লেকের পাড়ে রাস্তায় হাঁটাহাঁটি করার সময় হঠাৎ লেকের পানিতে পড়ে যায়। ওই লেকের পানিতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই ব্যক্তির বাসা ১৯- নিউ ইস্কাটন গার্ডেন পুরাতন নেভি চিপের বাসার পেছনে নাজমুল হকের সন্তান।












