যাত্রাবাড়ী শনির আখড়ায় গুলিতে কুকার ব্যবসায়ী আহত

রাজধানীর কদমতলি থানার শনিআখড়া রয়েল হাসপাতালের সামনে লাকীর কুকারিজ দোকানে ভিতরে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মোঃ আসলাম খান (৪০) রাইস কুকার ব্যবসায়ী আহত।

শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মোঃ মনোয়ার হোসেন জানান, কদমতলির শনিআখড়া রয়েল হাসপাতালের সামনে লাকীর কুকারিজ দোকানে ভিতরে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত রাত সাড়ে আটটার দিকে এসে আসলামের বাম পায়ে হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি করে ।এতে আসলাম গুলিবিদ্ধ হয়, পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা দিন রয়েছে।

তিনি আরো জানান, আহত আসলাম খান রাইস কুকারের ব্যবসা করে।গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার শাহজাহানপুর গ্রামের আলী আকবর খানের ছেলে।বর্তমানে শনির আখড়া পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ি শনির আখড়া এলাকা থেকে কুকার ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে এসেছে তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লেষ্য থানাকে অবগত করেছি। তার বাম পায়ে হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি হয়েছে। এই ঘটনায় ঘাতক ওই ব্যক্তিকে জনতা আটক করে পুলিশের সোপর্দ করেছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

যাত্রাবাড়ী শনির আখড়ায় গুলিতে কুকার ব্যবসায়ী আহত

আপডেট : ০৫:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬