
ঢাকা মেডিকেলের ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত আমতলা ঐতিহাসিক প্রাঙ্গণ গেট প্রায় ৪০ বছর পর খুলে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালের দিকে এই গেটটি খুলে দেওয়া হয়েছে। এখন বিভিন্ন জেলা থেকে রোগী নিয়ে আসতেঅ্যাম্বুলেন্সে সরাসরি এক গেট দিয়ে ঢুকে অন্যগেট দিয়ে বের হয়ে যেতে পারবে অ্যাম্বুলেন্স ওঅন্যান্য গাড়িও আস্তে পারবে।
ঢাকা মেডিকেলে সরকারি কর্মচারী জানান, আমরা আগে দেখেছি এই গেটটি খোলা ছিল, প্রায় ৪০বছর যাবত এই গেটটি আবার বন্ধ করে দেওয়া হয়েছিল, আজ পরিচালক স্যারের নির্দেশে সকালের দিকে গেটটি খুলে দেওয়া হয়েছে এতে সাধারণ মানুষওবিভিন্ন জেলা থেকে সরাসরি অ্যাম্বুলেন্স ঢুকতে সুবিধা হবে কারণ এক সাইড দিয়ে ঢুকবে আর এক সাইট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা হল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান জানান, প্রায় ৪০ বছর এই গেটটি বন্ধ ছিল আমরা হাসপাতালে বিভিন্ন জেলা থেকে অ্যাম্বুলেন্সের রোগী আসা সুবিধার্থে এই ব্যবস্থা নিয়েছি এবং সামনে যানজট মুক্ত থাকবে রোগীদের ও সুবিধা হবে, অ্যাম্বুলেন্স গুলো এক সাইড দিয়ে বেরিয়ে অন্য সাইট দিয়ে চলে যেতে পারবে হলেও জানান তিনি।
তিনি আরো জানান, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি এই দিনে ছাত্রসমাজ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করে ১৪৪ধারা ভঙ্গ করে এখান থেকেই একটি শহীদ মিনারে মিছিল নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উপ- পরিচালক মোঃ আশরাফুল আলম জানান, আমরা দীর্ঘদিন চেষ্টার পরে আজ সকালে এই গেটটি সবার সুবিধার্থে উন্মুক্ত করতে পেরেছি। এর আগে আমাদের দুই তিনজন পরিচালক চেষ্টা করেও করতে পারিনি, কিছু প্রভাবশালী ডাক্তার নিজেরা দখল করে শক্তি দেখিয়ে খুলতে দেয়নি আজ আমরা হাসপাতালের সুবিধার্থে কাজটি করতে পেরেছি এই জন্য পরিচালককে ধন্যবাদ জানাই।












