
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৯ নাম্বার বেডে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভা- পতি নুরুল হক নুর।
শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল হাসপাতাল জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা.মোস্তাক আহমেদ জানান, নুরুল হক নুর বর্তমানে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। আঘাতের কারণে ওনার চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এছাড়া চোখে রক্তজমাট আছে। হাসপাতালের নিউরো সার্জারি, নাক-কান-গলা বিভাগ, আইসিইউ বিভাগের প্রধানসহ আরও কয়েকটি বিভাগে সিনিয়র চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হয়েছে। সকালে নুরের আরেকটি সিটি স্ক্যান করে দেখা হবে মস্তিষ্কে রক্তক্ষরণের অবস্থা বেড়েছে না কমেছে বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের চিকিৎসার জন্য এরই মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ড আজ আলোচনায় বসবে। নুরের জ্ঞান ফিরেছে, মাথায় ও নাকে আঘাত রয়েছে। তবে ৪৮ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
(২৯ আগস্ট) রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে এই ঘটনা ঘটে। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জে গণঅধিকার নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।












