ঢামেকে অত্যাধুনিক মাইক্রোস্কোপ উদ্বোধন ১০ জুলাই প্রধানমন্ত্রীর সফর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন সহধর্মিণী ডা.জুবাইদা রহমান। সফরকে ঘিরে হাসপাতালের সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী (১০ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকামেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন, তাঁর সঙ্গে ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। এ সফরের মাধ্যমে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো জানান, আশা করি ঢাকা মেডিকেলের চিত্রই বদলে যাবে। অনুষ্ঠানে জানানো হয়, ক্যান্সার রোগ নির্ণয় আরও আধুনিক, দ্রুত ও নির্ভুল করতে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ সরবরাহ করা হয়েছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণ আরও কার্যকর হবে ও রোগীরা উন্নত মানের পরীক্ষা- নিরীক্ষার সুবিধা পাবেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চলতি জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে হলেও জানান স্বাস্থ্যমন্ত্রী এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি জানান, থানা উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তে এনএস১ পরীক্ষার কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও দেশের শহরগুলোর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো হবে এবং চিকিৎসাসেবা জোরদার করা হবে।ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে সমন্বিত কার্যক্রমপরিচালনা করা হচ্ছে।পরিবেশ পরিচ্ছন্ন রাখতে মসজিদের ইমামসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশে সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট এবং স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। পরিস্থিতি প্রয়োজনে রোগীর চাপ সামাল দিতে মোবাইল হাসপাতাল চালুর ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ঢামেকে অত্যাধুনিক মাইক্রোস্কোপ উদ্বোধন ১০ জুলাই প্রধানমন্ত্রীর সফর

আপডেট : ০৭:৪৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬