ঢামেকের সেই নিউরোসার্জনকে দিনাজপুরে বদলি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের এক নারী চিকিৎসককে অশালীন মন্তব্যের অভিযোগের পর নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানকে বদলি করা হয়েছে। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতি আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব সানজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো স্পাইন সার্জারির সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (জেনারেল/ক্লিনিকাল নিউরোসার্জারি) পদে পদায়ন করা হলো। তিনি তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য হবেন এতে আরও উল্লেখ করা হয়জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

সোমবার অ্যানেস্থেসিয়া বিভাগের এক রেসিডেন্ট চিকিৎসককে অশালীন ও অপমানজনক মন্তব্যের অভিযোগ ওঠে ডা. শামসুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা প্রায় দেড় ঘণ্টা রুটিন অপারেশন বন্ধ রাখেন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ঢামেকের সেই নিউরোসার্জনকে দিনাজপুরে বদলি

আপডেট : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫