
রাজধানীর খিলগাঁও থানার ৬ নং শান্তিপুর কালভার্ট রোডের খালে পানিতে ভাসমান অবস্থায় মোঃ মুজাফফর আহমেদ চৌধুরী লেলিন(৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (০২ নভেম্বর) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও ৬নংশান্তিপুর কালভার্ট রোডের শেষ মাথায় খালে পানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা প্যান্টের পকেটে ভোটার আইডি কার্ড থেকে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছি। বাসা খিলগাঁওয়ের মেরাদিয়া দক্ষিণ ১৯৩/৬ নং বাসার সেলিম চৌধুরীর সন্তান। স্থানীয় লোকের জিজ্ঞাসা- বাদে কিছু জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবুও ময়নাতদন্তে প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।












