
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মোঃ মামুনুর রশিদ(৩৫) এক হাজতি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আরমান জানান, মামুনুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত মামুনুর কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন হাজতি নাম্বার ৪৪৯৪৬/২৫ নিহতে বাবার নাম হাজী শহিদুল ইসলাম। তবে কি মামলায় আটক ছিলেন এই বিষয়ে কিছু জানাতে পারিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।












