
রাজধানীর শাহজাহানপুর থানাধীন মৌচাক মোর এলাকার ওভার ব্রিজের উপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) সকালে দিকে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে।শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মেহেদী হাসান সরকার জানান, আমরা ৯৯৯ খবর পেয়ে রাত দেড়টার দিকে মৌচাক মোড় ওভারব্রিজের উপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থা একজনের মড়াদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা যেহেতু তার সম্পূর্ণ পোড়া অবস্থায় আমরা উদ্ধার করি পুরুষ অথবা নারী সনাক্ত করা যায়নি। ডিএনএ নমুনার মাধ্যমে পুরুষ বা নারী বিষয়টি সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।












