পায়ুপথে পাইপ দিয়ে বাতাস দিলে গুরুতর অসুস্থ

রাজধানীর কামরাঙ্গীরচর থানা চেয়ারম্যান বাড়ি এলাকায় মোস্তফা প্লাস্টিক ও বোতল কারখানার মোঃ তানভীর(১৪) নামের এক কর্মচারীকে ওই কারখানার ২//৩ কর্মচারী মিলে দুষ্টুমির ছলে পায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকালে গুরুতর অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি।

সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে রাত ৯টার দিকে নিয়ে আসলে চিকিৎসক তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয়।

অসুস্থ তানভীরের বাবা মোঃ মানিক জানান, আমার ছেলে কামরাঙ্গীরচর চেয়ারম্যান বাড়ি এলাকার মোস্তফা প্লাস্টিক ও বোতল কারখানার কর্মচারী। ওই কারখানার ২/৩ কর্মচারী দুষ্টামির ছলে আমার ছেলেকে পায়ু পথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে আমার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার পালকিনি গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর কয়লার ঘাট রফিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, কামরাঙ্গীরচরের একটি প্লাস্টিক ও বোতলের কারখানায় এক কর্মচারীকে পায়ু পথে বাতাস ঢুকিয়ে দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।এখন ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। চিকিৎসক জানিয়েছে অবস্থা গুরুতর,বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

পায়ুপথে পাইপ দিয়ে বাতাস দিলে গুরুতর অসুস্থ

আপডেট : ০৫:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫