
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি ১নং কেবিনে নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আসেন।
তিনি সাংবাদিকদের বলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার দায় সরকার এড়াতে পারেনা বলে মন্তব্য করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই সরকারের কোনো না কোনো নির্দেশ থেকেই হামলা করা হয়েছে। হামলার নির্দেশ দাতাদের খুজে বের করাও সরকারে দায়িত্ব। এ বিষয়ে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন শিগগিরই জনসম্মুখে আনার দাবি জানান তিনি।
তিনি আরো জানান, জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীজন নুরুল হক নুর কোনো রকম উস্কানি ছাড়া তার উপর হামলা করা হয়েছে ও শিগগিরই সুচিকিৎসার জন্যতাকে দেশের বাইরেও পাঠানোর জন্য বলেন তিনি।












