
ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের পাশে ওয়ান স্টপ ইমারজেন্সি (ওসেক) পেছনথেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার।
বুধবার (০৬ মে ) দুপুরের দিকে অজ্ঞাত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, আমরা দুপুরের দিকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার মোঃ আইয়ুব আলী আমাদেরকে খবর দিলে আমরা জরুরী বিভাগের পাশে ওসেকের পিছন থেকে অজ্ঞত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরের অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে, আমরা সিআইডি ক্রাইসিনকে খবর দিয়েছি প্রযুক্তি সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত সঠিক কারণ জানা যাবে।












