ঢামেকের বহির্বিভাগে এক্সরে রুমের সামনে পড়ে ছিলো মৃত দেহ 

ঢাকা মেডিকেলে বহির্বিভাগে এক্সরে রুমের সামনে থেকে অজ্ঞাতনামা(৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, আমরা দুপুরের দিকে বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার মোঃ জিল্লুর রহমানের মাধ্যমে খবর পাই,বহির বিভাগের এক্সরে বিভাগের সামনে অচেতন অবস্থায় এক বৃদ্ধ পড়ে আছে। আমরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে মৃত অবস্থায় পায়, আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ঢামেকের বহির্বিভাগে এক্সরে রুমের সামনে পড়ে ছিলো মৃত দেহ 

আপডেট : ০১:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬