
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু।
শনিবার (০৪ এপ্রিল) দুপুর ২ঃ০০ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাকিবুলে বাবা আব্দুল করিম জানান আমার ছেলে রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।আমার ছেলে বন্ধুদে সঙ্গে রাজার বাগ পুলিশ লাইন পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরে সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার নাই গাড়ি গাড়ি এলাকায়। বর্তমানে শান্তিবাগের ১৫০/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।












