
আজ০৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ৮ টায় রাজধানী, ধানমন্ডি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রাঙ্গণে নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার দাবিতে সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে “আমরা ধানমন্ডিবাসী, বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্ট, যৌথ উদ্যোগে “অমর একুশে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালিটি বিভিন্ন জায়গায় ঘুরে এসে রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে ভাষা শহীদদের প্রতি স্মৃতিচারণ ও পরিবেশ সুরক্ষায় আলোচনা সভা, সম্মাননা সার্টিফিকেট বিতরণের আয়োজন হয়। আমরা ধানমন্ডিবাসীর, সভাপতি, দিদার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটনের ধানমন্ডি জোনের, সহকারী পুলিশ কমিশনার, শাহ মোস্তফা তারিকুজ্জামান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, ধানমন্ডিবাসীর, সাধারণ সম্পাদক, কাজী নুর মোহাম্মদ বাপ্পি, পরিবেশ সুরক্ষা নিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শেখ রবিউল আলম রবি। বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের,প্রধান সমন্বয়ক,আমিনুল ইসলাম টুব্বুস।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক, প্রভাষক,মোঃ আব্দুল আলীম সহ বিভিন্ন সাইক্লিস্ট ও পরিবেশ বাদীরা উপস্থিত ছিলেন।












