
ঢাকার সাভারের ব্যাংক টাউনের নামা গেন্ডা বটতলা এলাকায় সাপের কামড়ে শিখা মনি(০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার বারোটার এই ঘটনাটি ঘটে। পরে রাত ৮টার দিকে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর নানী শাহনাজ বেগম জানান, আমার মেয়ে জেসমিন আক্তার একমাত্র কন্যা ছিল শিখা মনি, সে ছিল আমার বড়ই আদরের নাতনি। আজ দুপুরের দিকে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে ঘাসের খেতে মধ্য খেলা করতে ছিল। সেখানে হঠাৎ তার বাম পায়ে একটি সাপ কামড় দেয়। আমরা বিষয়টি জানতে পেরে প্রথমে নাতিকে নিয়ে সাভার উপজেলা হাসপাতালে যাই। সেখানে ডাক্তার সাহেব একটি ওষুধ দিয়ে বলে এটা দুই বেলা খাওয়াবেন ঠিক হয়ে যাবে। পরে আমার নাতনিকে বাসায় নিয়ে আসি, বাসায় আমার নাতনির অবস্থার অবনতি হলে পরে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাই, পরে সেখানকার ডাক্তার জানায় আপনারা দ্রুত শিশুটিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। পরে আমার নাতনিকে ওখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাই। সেখানে নেওয়ার পরে চিকিৎসকরা জানান আমাদের কাছে ভ্যাকসিন নেই, পরে ওখান থেকে দ্রুত মহাখালী হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে গেলে চিকিৎসক আমাদেরকে জানায়, ওখানেও সাপের ভ্যাকসিন নেই। সেখান থেকে আমার নাতনিকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী সাভার থেকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ঘুরে ও ভ্যাকসিন পেলাম না আমার নাতনিকে বাঁচাতে পারলাম না, এই কান্নায় ভেঙে পড়লো তিনি। আমাদের নিজ বাসা, সাভারের গেন্দা বটতলা এলাকার দুবাই প্রবাসী জহরুল ইসলামের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।












