৯৩ বোতল অবৈধ দেশী মদ সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

৯৩ বোতল অবৈধ দেশী মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক (৫০) কে রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় ১২/১১/২০২৫ তারিখ ০৫৩৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে *৯৩ বোতল অবৈধ দেশী মদ সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ এনামুল হক (৫০)*, পিতা : কাজী ফয়জুর রহমান, গ্রাম- পাথরঘাটা, উপজেলা – সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। প্রাথমিক জিজ্ঞাসা বাদে ধৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ উক্ত মাদকদ্রব্য দেশীয় মদ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে *পলাতক অপর আসামি মোঃ লিটনসহ* যোগসাজসে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করতো। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য দেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় অপরাধ করেছে।

৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

৯৩ বোতল অবৈধ দেশী মদ সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

আপডেট : ০৩:০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫