
রাজধানীর সবুজবাগ থানার আহমেদনগর একটি বাসা থেকে মোছাঃসিমি আক্তার(২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আরিফুর রহমান জানান, আমরা খবর পেয়ে সবুজবাগের আহমদবাগ ৩৩/ডি নম্বর তৃতীয় তলার বাসা থেকে সিলিং ফ্যানে সঙ্গে ওড়না দ্বারা ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি পারিবারিক কলাহের জেরে স্বামীর উপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিংফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়। পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার ঝুলন্ত বড় উদ্ধার করে ময়নাতনদের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।তবুও ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত সিমির গ্রামে বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার মধ্যপাড়া গ্রামে বিপ্লব ভূঁইয়ার মেয়ে। বর্তমানে ৩৩/ডি সবুজবাগ আহমেদনগরের স্বামী মোঃ মুরাদ হোসেনের সঙ্গে থাকতেন।
















