ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানী যাত্রাবাড়ী পুবাইল এলাকারএকটি ভাড়া বাসায় মোঃ রনি (১৩) নামের এক কিশোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

শনিবার(৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনির বাবা নুর আলম জানান, আমার ছেলে স্থানীয় ধনিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গতরাতে পড়াশোনার জন্য বকাঝকা করলে অভিমানে বাথরুমের শাওয়ারের রডের সাথে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে ঝুলে থাকলে আমরা দেখতে পেয়ে দ্রুত আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানার শিবপুর গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী পুবাইল এলাকায় পরিবার নিয়ে থাকি। আমার দুই ছেলে এক মেয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ১০:২৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬