শিশু ধর্ষনের আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

শিশু ধর্ষনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম মোস্তফা ভাষা(৩৭) কে মুন্সিগঞ্জ জেলার মালির পাথর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

১। এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে নারী ও শিশু নির্যাতন, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩, সিপিসি-২ এবং র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালত কর্তৃক রায়ের প্রায় ১৮ দিন পর নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ গোলাম মোস্তফা@ভাষা (৩৭), পিতা- মোঃ জামাত আলী, সাং- সানন্দবাড়ী সবুজপাড়া, থানাঃ দেওয়ানগঞ্জ, জেলাঃ জামালপুর’কে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন মালির পাথর এলাকা থেকে ০৯/১০/২০২৫ তারিখ ২১০৫ ঘটিকায় গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় ১৬/০২/২০০৪ খ্রিঃ একটি ধর্ষণ মামলা রুজু হয় (মামলা নং-০৫)। উক্ত মামলার প্রেক্ষিতে ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩ এর ৯(১)/৩০ জিআর নং-২২২(২)০৪ মোতাবেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার পর থেকে উক্ত আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে।

৪। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

শিশু ধর্ষনের আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

আপডেট : ০৪:১৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫