শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের ডিউটি পোস্টে নির্বিঘ্নে যাতায়াতের জন্য চালু হলো বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ০২টি বাস আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাসগুলোর ভাড়া পরিশোধ করবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুর দুইটায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসার (উত্তর) জোনের জোন অধিনায়ক জনাব মোঃ রবিউল ইসলাম। তিনি বাহিনীর মহাপরিচালক ও সিভিল এভিয়েশনের নেয়া এই পদক্ষেপকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং আনসার সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দীর্ঘদিন ধরে ডিউটিতে যাতায়াতের সমস্যায় ভোগা আনসার সদস্যরা বিমানবন্দরে অফিসিয়াল বাস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, অল্প সময়ে ও নিরাপদে ডিউটি পোস্টে পৌঁছানোর এই আধুনিক সুবিধা আনসার সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে গতিশীলতা ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে।

উল্লেখ্য, বাস দুটি বার্ষিক ৪২,৪৫,৬৮০ টাকায় আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট সিভিল এভিয়েশনের নিকট ভাড়া দিয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু

আপডেট : ০৪:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬