
রাজধানীর লালবাগ থানার শহীদ নগর ২নং গলি এলাকার একটি বাসা থেকে মোঃ চুন্নু সরদার (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজে মর্গে সকালে দিকে পাঠানো হয়েছে।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ নাজমুল হোসেন জানান, আমরা খবর পেয়ে সকাল ৯টার দিকে শহীদ নগর ২ নং গলি একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহত একটি জুতার কারখানায় চাকরি করতো শারীরিকভাবে অসুস্থ থাকায় নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে থাকে। আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠাই। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত চুন্নু সর্দারের রুমমেট সুরুজ কবিরাজ জানান,আমরা দুজন শহীদ নগরের দুই নং গলির ২১/৫ নম্বর একটি বাসায় থাকতাম। চুন্নু একটি জুতার কারখানায় কাজ করতো চুন্নু শারীরিকভাবে সে অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে নিজের শরীরের উপরে তিক্ত হয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে গলায় ফাঁস দেয়।
তিনি আরো জানান,নিহত চুন্নুর গ্রামে বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার বাইলাতলী গ্রামের মৃত আফাল উদ্দিন সরদারে ছেলে। বর্তমানে, লালবাগের শহীদ নগর ২নংঙ্গলি ২১/৫ নম্বর বাসায় থাকতো। নিহত চুন্ন চার মেয়ের জনক ছিল।
















