লাঠির আঘাতে প্রাণ গেল এক কৃষকের

হবিগঞ্জে মাধবপুর বুল্লা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষে লাঠির আঘাতে মোঃ মোহাম্মদ আলী(৬১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আলী ভাই শামীম জানান, ৬ তারিখ বিকেল তিনটার দিকে হবিগঞ্জের মাধবপুর বুল্লা গ্রামে জমি সংক্রান্তবিরোধের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আমার ভাই গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়, ওখানে সিটি স্ক্যান করার পরে রিপোর্ট দেখে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক চিকিৎসা দিয়ে বলে,আমার ভাইয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) দরকার ঢাকা মেডিকেলে( আই সি ইউ) সিট খালি না থাকার কারণে এখান থেকে হাতিরঝিল থানা মগবাজার রাশমনো হাসপাতালে তাকে ভর্তি করা হয়, ওখানেই আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায়।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের রুসতম আলীর ছেলে। আমার ভাই পাঁচ ছেলে মেয়ের জনক। আমার ভাই পেশায় কৃষি কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

লাঠির আঘাতে প্রাণ গেল এক কৃষকের

আপডেট : ১২:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬