
রাজধানীর শাজাহানপুর ঝিলপার এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে বিশাল(২৬) ও রবিন(২৬) নামের দুই যুবক আহত হয়েছে। বিশাল পেশায় লেগুনা চালক।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) রাত১০টার দিকে ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুইজন কে উদ্ধার করে রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা শাজাহান জানান, শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ৩/৪ জন অজ্ঞাত কথা কাটাকাটির এক পর্যায়ে বিশালের বুকে ও রবিনের পিঠে গুলি করে পালিয়ে যায়। পরে তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় থেকে দুইজন গুলিবিদ্ধ হয়ে এসেছে তাদের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংসদে থানা কে অবগত করেছি। জানতে পেরেছি মাদক ব্যবসাকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটে।














