ফ্রিজের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান প্রথম লেন এলাকার একটি বাসার ফ্রিজের ভেতর থেকে মোছাঃ তাসলিমা আক্তার(৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।পরে মরদেহ ময়নাতদন্তের জন্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আতিকুর রহমান জানান, আমরা খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে কলাবাগান প্রথম লেন একটি বাসা থেকে এক নারীর মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি স্ত্রী পরকীয়ার সন্দেহে তার স্বামী নজরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ভারী হাতুড়ি দিয়ে মাথায় একাধিকবার মাথায় আঘাত করে তাকে হত্যা করে। বাসার ড্রিপ ফ্রিজের মধ্যে রেখে দেয় পরে মেয়েরা এসে মায়ের কথা জিজ্ঞাসা করলে এর জবাব না দিলে মেয়েদের সন্দেহ হয়। পরে মামার বাড়ি গিয়ে মামাকে সব কথা খুলে বললে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ফ্রিজ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি।

তিনি জানান, নিহত তাসলিমা বাসা উঃ আদাবর মোহাম্মদপুর এলাকার সিরাজ মিয়ার মেয়ে বর্তমানে কলাবাগান প্রথম লেন ২৪ নম্বর বাসার ৬/বি ফ্ল্যাটে স্বামী নজরুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন, নিহত দুই মেয়ে জননী ছিলেন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ফ্রিজের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫