
নারায়ণগঞ্জের পূর্বাচল জলসিড়ি এলাকার একটি চার তলা ভবনের উপর থেকে নিচে পড়ে মোঃ মোজাম্মেল আলী শিকদার(৬৯) নামে এক ঠিকাদারের মৃত্যু।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোজাম্মেলের মেয়ে আয়েশা আক্তার জানান,আমার বাবা ঠিকাদারি কাজ করে আজ পূর্বাচল জলসারী এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ দেখার জন্য গিয়ে ওই ভবনের ৪তলা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার বাবাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা উত্তর খানের কাচকুড়া এলাকার ১৭০/৭ নং বাশার মৃত আবেদ আলীর শিকদারের সন্তান।আমরা এক ভাই এক বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।














