
রাজধানী গুলশান লেকে পানিতে ঝাঁপ দিয়ে মোঃ জালাল(২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক এসি কোম্পানি চাকরি করতো।
রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটে সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানা উপ-পরিদর্শক(এসআই)মোঃ রুহুল আমিন জানান, গতরাতে কমিউনিটি পুলিশের মাধ্যমে গুলশান লেকে চার যুবকের ঝাঁপ দেওয়ার খবর পাই। তাদের মধ্যে দুই জন সাঁতরে লেক পার হয়ে পালিয়ে যায়। একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জালালকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এই ঘটনায় আটক এক জনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত সাড়ে ১০টার দিকে খবর পাওয়া যায়, লেকের ধারে ১৫-২০জন যুবক দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছালে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। নিহত মহাখালীর সাততলা বস্তিতে থাকতো। সে একটি এসি কোম্পানিতে কাজ করতেন।তবে বর্তমানে তেমন কোনও কাজ করে না।
পথচারী সঞ্জিত বালা জানান, রাতে আমরা ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখতে পাই লেকের মধ্যে এক যুবক হাবুডুবু খাচ্ছে। পরে তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় আমরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।।
















