পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার মৃত্যু

রাজধানী পল্লবীর মিরপুর-১২ নম্বর সি-ব্লক এলাকায় দুর্বৃত্তের গুলিতে গোলাম কিবরিয়া(৪৭) নামের একজন নিহত ও এই ঘটনায় মোঃ আরিফ(২০) নামে অটো রিক্সা চালক আহত। নিহত গোলাম কিবরিয়া যুবদলের সদস্য সচিব। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আহত আরিফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসাধীন।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আহত আরিফকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

আহত আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ পিয়ারুল জানান, মিরপুর সেকশন-১২ ব্লক-সি এলাকায় দুর্বৃত্তেগুলিতে গোলাম কিবরিয়া নামের এক যুবদল নেতা নিহত হয়েছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় আরিফ নামের এক অটোরিক্সা চালক কে গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, আমরা জানতে পারি হেলমেট পড়া অবস্থায় দুই যুবক যুবদলের ওই নেতাকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় রিকশাচালক আরিফকে দ্রুত যেতে বলে, পরে যেতে না চাইলে তার পিঠে গুলি করে পালিয়ে যায়। আহত আরিফের বাসা মিরপুর -১২ নম্বর সেকশন এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, পল্লবী থেকে গুলিবিদ্ধ হয়ে এক আটোরিকশা চালকে হাসপাতালে এসেছে তার পিঠে একটি গুলি বৃদ্ধ হয়েছে। জরুরী বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার মৃত্যু

আপডেট : ০৬:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫