
রাজধানীর কদমতলি থানাধীন তুষার ধারা সাদ্দামমার্কেট এলাকার নির্মাণাধীন ভবনের ৬তলার ৪তলা থেকে নিচে পড়ে মোঃ নুর ইসলাম(৪০) ঔনামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬ঃ৩০ টার দিকে মৃত ঘোষণা করে।
সহকর্মী মোঃ শাকিল জানান, কদমতলীর তুষার ধারা সাদ্দাম মার্কেট এলাকার একটি ছয়তলা নির্মাণাধীন ভবনের ৪তলায় কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত নুর ইসলামের গ্রামে বাড়ি,ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি এলাকায়। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। নিহত পেশায় রড মিস্ত্রির কাজ করতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।














