দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক ঢাকা মহানগর আনসার, পূজামণ্ডপে জোরদার তদারকি

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর আনসার (উত্তর) জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা মহানগর আনসারের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী এবং জোন অধিনায়ক মো. আনোয়ার হোসেন সরকার।

শনিবার তাঁরা যৌথভাবে উত্তরা সার্বজনীন পূজামন্দির, মহানগর সার্বজনীন পূজা কমিটির উত্তর-পশ্চিম থানা শাখাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণে সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় পূজা উদযাপন কমিটি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। পূজাকালীন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য ও বার্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ঢাকা মহানগর আনসার উত্তর জোনের এ ধরনের তদারকি ও নির্দেশনামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

আপডেট : ০৩:৪৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬