ঢামেকে  দালাল ও প্রতারক চক্রের সদস্য আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের অফিসের সামনে থেকে ওয়াসিফ আলম(৩৫) নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে ডিউটিরত আনসার সদস্যরা।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে মর্গের অফিসের সামনে থেকে টহলরত আনসার সদস্যরা তার চলাফেরার সন্দেহ হলে তাকে আটক করে।

ঢাকা মেডিকেলের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ আলমগীর হোসেন জানান, আমাদের একটি টহল দলসহ মেডিকেলের ভিতরে টহল দিচ্ছিলেন।মেডিকেলের মর্গের অফিসের সামনে ওই দালাল প্রতারক চক্র কে জিজ্ঞাসাবাদে জানতে চাইলে এখানে কি আপনার কেউ আছে। তিনি কোন সদ উত্তর দিতে না পারলে আনসার সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।

তিনি জানান, অভিযুক্ত ওই প্রতারক চক্রের সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে তারা সুযোগ বুঝে ঢাকা মেডিকেলের রোগীর স্বজনদের কাছ থেকে কৌশলে টাকা পয়সা ও মোবাইল হাতিয়ে নেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢামেকের আনসার সদস্যরা প্রতারক চক্রের একজন সদস্যকে আমাদের পুলিশ ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা বিষয়টি শাহবাগ থানায় জানিয়েছি, শাহবাগ থানার পুলিশ আসলে ওই দালাল ও প্রতারক চক্রের সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। তার বাসা লালবাগের আমলিগোলার চান্দা বেকারি পাম্প এলাকার মোঃ রফিকুল আলমের সন্তান।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ঢামেকে  দালাল ও প্রতারক চক্রের সদস্য আটক

আপডেট : ০৮:৩৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫