ঢামেকে আইসিইউ’র রোগী ভাগাভাগি নিয়ে দালালচক্রের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ রোগীর ভাগাভাগি ও অ্যাম্বুলেন্স ব্যবসাকে কেন্দ্র করে দালালচক্রের দুইগ্রুপে মধ্যে সংঘর্ষে দুই গ্রুপের সাতজন আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে প্রথমে জরুরী বিভাগের সামনে হাসপাতালের পাশে চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন,১/ শাহাদাত গ্রুপের নওশাদ, আনিসুর রহমান, রিপু। ২/ রিয়াজ ও বিল্লাল গ্রুপের ইমন, বাঁধন ও সুমন। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে ইমনের মাথায় গুরুতর জখম হয়েছে এবং বাঁধনের হাত ভেঙে গেছে।

হাসপাতালের কর্মচারীরা জানান, ঢামেকে আইসিইউ রোগী ভাগাভাগি ও অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই সংঘর্ষ ঘটে, প্রথমে নওশাদকে মারধর করা হয়, পরে শাহাদাত গ্রুপের পাল্টাপাল্টি আক্রমণ চালায়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোঃ শিপন বলেন, শাহাদাত গ্রুপ ঢামেক থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ নিয়ে ইমনসহ কয়েকজন আপত্তি করলে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে সমিতি ঘরের সামনে হামলা চালান।

অভিযোগ অস্বীকার করে দালালচক্রের নেতা শাহাদাত বলেন, বুধবার রাতে জরুরী বিভাগের সামনে বিল্লাল, সুমন, নাসির, ইমন, দুলাল, শাফিনসহ কয়েকজন আমাদের লোক নওশাদকে বেধড়ক মারধর করেন। পরে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালের মালিক আনিসুর রহমান ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও একপর্যায়ে মারামারি হয়।

ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালের মালিক আনিসুর রহমানও দাবি করেন, ঢামেকের জরুরী বিভাগের সামনে আমার গাড়িচালক নওশাদকে কয়েকজন মারধর করে আহত করেন। আমি বিষয়টি জানতে চাইলে তারা আমাদের ওপরও হামলা চালায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, ঢামেকের জরুরী বিভাগের সামনে ও হাসপাতালের বাইরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তিনি জানান, তবে ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে শাহাদাত গ্রুপের বিরুদ্ধে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আরেকটি সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকেও শাহাদাতকে বহিষ্কার করা হয়েছিল।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ঢামেকে আইসিইউ’র রোগী ভাগাভাগি নিয়ে দালালচক্রের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

আপডেট : ০৬:২৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫