
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (এন এস আই ও পুলিশ) যৌথ অভিযানে ৬০জন দালাল চক্র আটক করেছেন, এদের মধ্যে ১২জন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রয়েছে।
মঙ্গলবার (০৪ মে) সকাল সাড়ে দশটা থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টায় দালাল বিরোধী অভিযান চালায় (এন এস আই ও পুলিশ) যৌথ অভিযানে ৬০জন দালাল চক্র আটক করেছেন ও এদের মধ্যে ১২জন বিভিন্ন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রয়েছে। পরে তাদেরকে আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬০জন দালাল আটক করা হয়, এদের মধ্যে ১২জন বিভিন্ন ঔষধ কোম্পানি বিক্রয় প্রতিনিধি রয়েছে। আমরা এনএসআই ও পুলিশ সদস্যের কাছে তাদের নাম ঠিকানা জানতে চাইলে তারা বলেন আমাদের যেহেতু শাহবাগ থানায় পাঠিয়েছেন শাহবাগ থানা থেকে আপনারা নিয়ে নিবেন।
















