ঢাকা মেডিকেলে ভুয়া শিক্ষার্থী আটক

ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ডাক্তার সেজে যাতায়াত করার সময় মনিকা আক্তার মিতু(৩২) ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে মেডিকেল শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে কলেজের ছাত্রী কমনরুমে এ ঘটনা ঘটে। পরে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার ব্যবহৃত কলেজ আইডি কার্ডে নাম লেখা ছিল নুপুর ইসলাম (জান্নাত)।

কর্তৃপক্ষ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় এসএসসি পাসের পর আর পড়াশোনা করেননি। চিকিৎসক হওয়ার ইচ্ছা থেকেই প্রায় এক মাস ধরে ঢামেক ক্যাম্পাসে যাতায়াত শুরু করেন। তবে কোনোদিনই ক্লাসে প্রবেশ করতে পারেননি।

তিনি আরও জানান, নীলক্ষেত থেকেআইডি কার্ড তৈরি করে নুপুর ইসলাম জান্নাত নাম ব্যবহার করি। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে সক্রিয় বলেও জানিয়েছেন।

ঢামেক সূত্রে জানা যায়, গত এক মাস ধরে তার সন্দেহজনক চলাফেরা কয়েকজন শিক্ষার্থীর নজরে আসে। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক জবাব দিতে না পারায় শিক্ষার্থীরা তাকে আটক করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে হেফাজতে নেওয়া হয়।তার কাছ থেকে একটি এপ্রোন, একটি স্টেথোস্কোপ এবং একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ঢাকা মেডিকেলে ভুয়া শিক্ষার্থী আটক

আপডেট : ০২:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬