
রাজধানী মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় ছিনতাইয়ে অভিযোগে ২যুবককে গণপিটুনিতে নিহত হয়েছে। নিহতরা হলেন, সুজন ওরফে বাবুল (১৯) ও মোঃ হানিফ (২৬)। এই ঘটনায় ফয়সাল ও শরীফ নামের দুইজন আহত পুলিশ হেফাজতে রয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে দুই দফায় এই ঘটনা ঘটে। পরে দুইজনের মরদেহ উদ্ধার করে দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ রাজু আহমেদ জানান, আমরা খবর পেয়ে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় ভোরে দিকে ছিনতাই করার সময় গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুইজনের মৃত্যু হয়।
তিনি আরো জানান, আমরা জানতে পারি মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর হাক্কারপাড়া রাস্তার ওপর ছিনতাই করার সময় উত্তেজিত জনতা ছিনতাইকারী সুজনকে ধরে গণধোলাই দেয়। অপরদিকে একই রোডে ছিনতাই করার সময় হানিফ পাবলিকের গণধোল্যের শিকার হয়। পরে তাদেরকে উদ্ধার করেজাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।
নিহত সুজনের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা চরটিট্রা এলাকা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সন্তান ও হানিফ ও সুজন বর্তমানে মোহাম্মদপুরের থ বছিলা ৩নং রোড এলাকার বাসিন্দা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক জানান, নিহত দুজনে বিরুদ্ধে চারটি করে মামলা রয়েছে। মামলা গুলো ছিনতাই ও ডাকাতির ঘটনায়। এ ঘটনায় শরীফ ও নাটা ফয়সাল নামের দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত তিনটার পরে স্থানীয় জনতা শরীফ ও সুজন ওরফে বাবুলকে গণপিটুনি দেয়।
পরে আহত অবস্থায় তাদের পুলিশের গাড়িতে করে হাসপাতালে পাঠানো হলে সেখানে সুজন মারা যায়। এরপর ভোররাতের দিকে ফয়সাল ও হানিফকে ওই স্থানীয় জনতাই গণপিটুনি দেয়। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মারা যায়।














