
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোঃমাহিম মিয়া (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু।
রোববার ১৫ ফেব্রুয়ারিদিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে বারোটার দিকে মৃত ঘোষণা করে। কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতে দুলাভাই মোঃ রাফি জানান দিবাগত রাতে কাজলা স্কুল গলি গলি এলাকায় মাহিমকে অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে মাহিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কিছু বলতে পারব না।
তিনি আরো জানান, আমার শ্যালকের গ্রামে বাড়ি, কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে।বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকতো। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।














