
রাজধানীর কমলাপুরে রেল স্টেশনের ৭ নং প্ল্যাটফর্মে দুর্বৃত্তকারীর ছুরিকাঘাতে শ্যামলী আক্তার(৩০) নামের এক নারীর মৃত্যু।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করে।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, দিবাগত রাতে ঢাকার কমলাপুর রেল স্টেশনের ৭ নং প্ল্যাটফর্মে দুর্বৃত্তকারীর ছুরিকাঘাতে শ্যামলী নামে এক নারী গুরুতর আহত হন। পরে তাকে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। নিহত ওই নারী একটি শপিং মলে চাকরি করতো। এই ঘটনায় সবুজ নামের এক যুবককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।














