ওয়েলকাম পরিবহনে অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ এক আসামি গ্রেফতার

ঢাকা থেকে পিরোজপুরগামী ওয়েলকাম পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) সহ একজন আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (তারিখ ২৭-০১-২০২৬) ইং রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথ বাহিনীর সঙ্গে টুঙ্গিপাড়া থানার এসআই শুকুর আলী উপস্থিত ছিলেন। অভিযানকালে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ওয়েলকাম পরিবহনে অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ এক আসামি গ্রেফতার

আপডেট : ০৫:২২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬