
রাজধানী হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগ এলাকার একটি বাসায় মোছাঃস্মৃতি আক্তারন(৩০) নামের এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত স্মৃতির ভাই সোহেল পারভেজ জানান আমার বোন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আমার বোনের অতিরিক্ত রাগী ও জেদি প্রকৃতির ছিল,আমাদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে আমার বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা মগবাজার মধুবাগের ৪০১/এ বাশার মৃত নুরুল ইসলামের মেয়ে। আমরা দুই বোন এক ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















