ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লার ওসমানী স্টেডিয়াম এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ইভন(৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা।

রবিবার (০৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোঃ মাহিয়ান জানান, আমরা খবর পেয়ে ফতুল্লার ওসমানী স্টেডিয়াম এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমার ভাই ইন্টারনেট ব্যবসা করতো, শফিকুল, সাইফুল, বাবু, ওরা আপন তিন ভাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজি করত গত বছরে রোজার মধ্যে একটা বিল্ডিংয়ে চাঁদা নিতে গেলে আমার ভাই বাঁধা দেয়। এতে তাদের সঙ্গে পূর্ব শত্রুতা তৈরি হয় এর যের ধরে আজকে আমার ভাইকে ওরা তিনজন সহ আরো কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমাদের নিজ বাসা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার এম এ আজম বাবুর সন্তান। আমরা তিন ভাই ও ছিল সবার বড় ভাইয়ের একটি কন্যা সন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫