
রাজধানীর রমনা থানাধীন মালিবাগে একটি রিহ্যাবে মারামারির ঘটনায় আহত রাশেদুল ইসলাম তানভীর(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পোনে দশটার পরেদিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত তানভীরের ভাই মোঃ মনিরুল ইসলাম জানান, আমার ভাই আগে নেশাগ্রস্ত ছিল আমার ভাইকে মালিবাগের একটি রিহ্যাবে আমরা দেই। আমরা জানতে পারি গতকাল রিহাবের একটি ছেলের সঙ্গে মারামারি করলে আমার ভাইয়ের অন্ডকোষে লাথি দেয় এবং মারধর করে এতে আমার ভাই অসুস্থ হয়ে পড়ে। পরে আমার ভাইকে ওরা প্রাথমিক চিকিৎসা দেয়, অবস্থার অবনতি হলে আজ আমাদের বিকালের দিকে ফোন দিয়ে বলে আপনারা জরুরী আমাদের সঙ্গে দেখা করেন। পরে আমরা ঢাকা মেডিকেলে এসে আমার ভাইকে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি জানান আমার ভাইকে রিহ্যাবের লোকজন পিটিয়ে হত্যা করেছে এর বিচার চাই। আমার ভাই ৪মাস পরেই ওখান থেকে বেরিয়ে আসতো বলে ওরা জানিয়েছিলেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা এলাকা আব্দুল খালেকের সন্তান। আমরা দুই ভাই এক বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।














