
রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানার আরএনডি রোড জমজম মদিনা টাওয়ারের ছয়তলার একটি বাসায় থেকে মোঃ নজরুল ইসলাম(৪০) নামে এক ব্যাংকারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত বারোটার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার জানান, আমরা খবর পেয়ে লালবাগের (আর এন ডি ) রোডের জমজম টাওয়ারের ২/১/এ বাসার ছয়তালা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, সজনের কাছে জানতে পেরেছি পারিবারিক কলেজের জেরে স্ত্রী মোছাঃ সায়মা শারমিন(৩৫) গলা কেটে হত্যা করেছে। তবুও মৃত্যুর বিষয় বিস্তারিত জানার চেষ্টা চলছে ময়নাতদন্তে প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি, খুলনা জেলার আরংঘাটা থানার তেলিগাতি গ্রামের মৃত খোরশেদ আলমের সন্তান।














